1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল উদযাপনে সর্বসম্মতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ হাসান ও মোহাম্মদ ছগির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক জাহাংগীর আলম, আবদুল মজিদ শাহ, দৌলত আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনটি বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উপস্থিতির মাধ্যমে উদযাপনের মধ্য দিয়ে সংগঠনের শক্তি ও ঐক্যকে আরও সুদৃঢ় করা হবে।

সভায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সবাই সর্বসম্মতভাবে বিভিন্ন প্রস্তুতি গ্রহণে সিদ্ধান্ত নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট