1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের সঙ্গে ইসরাফিল খসরুর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ২১ অক্টোবর ২০২৫:
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য ও তরুণ রাজনীতিবিদ জনাব ইসরাফিল খসরু এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের মেহেদীবাগস্থ ইসরাফিল খসরুর নিজ বাসভবনে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন নৌ-যান শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাস্টার, সাবেক সভাপতি মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, মাঈন উদ্দীন মাস্টার, অর্থ সম্পাদক আবদুল হামিদ মাস্টার ও শাহাবুদ্দিন সারাং প্রমুখ নেতৃবৃন্দ।

বৈঠকে সংগঠনের কার্যক্রমের গতিশীলতা, সদস্যসংখ্যা বৃদ্ধি, বিভাগীয় পরিকল্পনা ও নৌ-যান শ্রমিকদের কল্যাণে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন— সংগঠনের সম্প্রসারণ ও শ্রমিকদের অধিকার রক্ষায় আরও সক্রিয় ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন গণআন্দোলনকে শক্তিশালী করতে নৌ-যান শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করাই এখন প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট