ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মোঃ রনি রজব
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মরহুম ডাঃ আজিজ লায়েকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ডিসেম্বর, বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে মরহুম ডাঃ আজিজ লায়েকের রুহের মাগফিরাত কামনা করা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“মরহুম ডাঃ আজিজ লায়েক ছিলেন একজন আদর্শবান, দেশপ্রেমিক ও বিএনপির নিবেদিতপ্রাণ নেতা। তাঁর ত্যাগ, সততা ও নেতৃত্ব আজও আমাদের জন্য অনুপ্রেরণা। ১৬তম মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।”
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোঃ ইয়াজদানী আলিম আল রাজী (জর্জ), সাধারণ সম্পাদক আব্দুল কাদির চেয়ারম্যান, সহ-সভাপতি মাও আতাউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রাকিব, ২নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহমত আলী, ৩নং ইউনিয়নের সভাপতি মোঃ আবু মোতালেব মাস্টার, ৩নং ইউনিয়ন সেক্রেটারি মোঃ মোস্তাকিম মেম্বার, ১নং ভোলাহাট ইউনিয়ন সেক্রেটারি মামুনুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া শেষে মরহুম ডাঃ আজিজ লায়েকের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর সহধর্মিণীর অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া পরিচালনা করা হয়।