প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৯:২৭ এ.এম
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও ভাঙচুর -গ্রেপ্তার ৯
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ২৩ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। এর আগে এই ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি।
এই ঘটনায় তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন প্রথম আলো এবং ডেইলি স্টার। অজ্ঞাতনামা মামলা গুলোর একটি তে ৫০০ ও অন্যটিতে ৪০০ জনকে আসামি করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত