আজ (২৩ ডিসেম্মবর) মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জাতীয় নির্বাচন ও গণভোটের আগে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থাপনা–বিষয়ক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। এই অপবাদ আমরা ঘোচাতে চাই। প্রমাণ করতে চাই, আমরা সঠিক–সুন্দর নির্বাচন করতে পারি। এটা সম্ভব কেবল আইনের শাসনের মাধ্যমে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থতা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সামগ্রিকভাবে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে । ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে ব্রিফ করেন সিইসি।
তিনি বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে আমাদের ওপরে যে দায়িত্ব এসে পড়েছে, তা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।