হৈমন্তী দাশ, চট্টগ্রাম।
২৩ শে ডিসেম্বর, মঙ্গল বার,আন্তর্জাতিক বিশ্বতানের শীতের গীত-২০২৫ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শীর্ষক দিনব্যাপী আয়োজনে ছিলো- চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, আলোচনা সভা, গুণীজন ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা এবং শীতের পিঠাপুলির উদ্যোক্তাদের ২০ টি স্টল এবং একটি চিকিৎসা ক্যাম্প । আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতি বিশিষ্ট তবলা সঙ্গীত শিল্পী ও উদ্যোক্তা নরেন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনিত এমপি পদপ্রার্থী আবু সুফিয়ান। এতে আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রাক্তন সফল মন্ত্রী সাংসদ জননেতা মরহুম আবদুল্লাহ আল নোমানকে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারি সৈয়দ মোস্তাফা আলম মাসুম। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ঈমাম হোসাইন। এতে আইকনিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী উপস্থাপিকা নাহিদা আক্তার নাজু, বিচারক- বিশিষ্ট আর্টিস্ট ডিজাইনার এন্ড ক্যালিগ্রাফার আলী আহমদ, আর্ট এন্ড কালচারের মাস্টার ট্রেইনার শুভাশীষ দে প্রমুখ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবতার ফেরিওয়ালা ফারহানা আফরোজ গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন এবং ঘোষণা দেন একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেয়ার জন্য।
পুরো টীমের সংযোগে যাঁরা অবদান রেখেছেন উপদেষ্টা সালাউদ্দীন কাদের লাভলু, এস.বি.সুমি, নিলুফা, শীলা, অপর্ণা, নিভু, সুপ্রিয়া, শংকর, পম্পি, জনার্ধন, রুনা, তুষার, শিমুল, তুষ্টি, বর্ষা, ২০০০ ব্যাচ বন্ধুরা প্রমুখ। স্পনসর হিসেবে ছিলেন- স্কীন কেয়ার প্রোডাক্ট কেয়ারের মিতা রহমান ও মায়ের দোয়া'র রোজিনা ইয়াসমিন রুমা। ধন্যবাদ, মাইনূল হাসান অভি-সিনিয়র মিডিয়া পারর্সন ও ফোরকান রাসেল-এডমিন চট্রগ্রাম শিল্পকলা ফ্যান গ্রুপ। এতে একক, দলীয় গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত ও সংগঠনের শিল্পীবৃন্দ।