1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

আনোয়ারা থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

আনোয়ারা থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রিপোর্টার: মোঃ সাইফুল ইসলাম

আনোয়ারা উপজেলায় সন্ত্রাস ও মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পুলিশের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জের সঙ্গে এ সভায় অংশ নেন আনোয়ারা প্রেসক্লাবের সাংবাদিকরা। সভায় এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় এবং গণমাধ্যম ও পুলিশের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী, প্রবাসী নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন, প্রবাসী নিউজ টিভির সিনিয়র রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম, শাহ আমানত পত্রিকার রিপোর্টার শেখ আব্দুল্লাহ এবং আনোয়ারা প্রেসক্লাবের সদস্য আলবীন চৌধুরী। এ সময় সভায় সিআইপি নেচার উদ্দিনও উপস্থিত ছিলেন।

সভায় সিআইপি নেচার উদ্দিন তাঁর নিজ এলাকাসহ পুরো আনোয়ারায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জের প্রতি বিশেষ অনুরোধ জানান।

আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন, আপনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। আপনার হাত ধরেই আমরা আনোয়ারাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে আনোয়ারা প্রেসক্লাব সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রবাসী নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আপনারা এখানে যতদিন দায়িত্ব পালন করবেন, এমন কাজ করে যাবেন যেন আপনাদের অনুপস্থিতিতেও আনোয়ারার সাধারণ মানুষ আপনাদের আজীবন স্মরণ রাখে।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং আনোয়ারায় শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট