
আজ ১৪ জানুয়ারী, বুধবার ২০২৬ ইংরেজী, বিনোদন অঙ্গনে আলোচিত জুটি জেফার রহমান ও রাফসান সাবাব এর বিয়ে। সকালে গায়ে হলুদ ও সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠীত হতে যাচ্ছে। তথ্য সুত্রে জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।
তাদের দুজনের সম্পর্কেএক বছর ধরেই নানা গুঞ্জন চলছিল। যদিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে অনাগ্রহী থাকার কথাও বিভিন্ন সময়ে বলেছেন জেফার। আজ সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তাঁদের সম্পর্কের শুভ পরিণয় ঘটতে যাচ্ছে।
জানা গেছে, গত শনিবার জেফারের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ঘরোয়া আয়জনে ছোট করে তাদের গায়ে হলুদও অনুষ্ঠিত হয়। আজ বুধবার রাজধানীর আমিনবাজারের এক রিসোর্টে হতে যাচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।
এটি রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। যে সম্পর্ককে এত দিন গুজব বলা হয়েছে, যে প্রেমকে বারবার অস্বীকার করা হয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটিই বাস্তবতার রূপ নিচ্ছে। দুই বছর ধরে চলা আলোচনা, বিতর্ক আর ব্যাখ্যার পর শেষ পর্যন্ত জেফার–রাফসানের সম্পর্ক নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন।