নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ
মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাসে ভর্তি কার্যক্রমে মানবিক ও আর্থিক সহযোগিতা করেছেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য এবং দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জনাব মোঃ রাশেদ আহমেদ।
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ক্লাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে থেকে তিনি ভর্তি প্রক্রিয়া সহজ করতে সহায়তা করেন। এ সময় দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
মোঃ রাশেদ আহমেদ বলেন, শিক্ষা হলো সমাজ পরিবর্তনের মূল ভিত্তি। কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষা ও মানবিকতার পক্ষে এমন সহযোগিতা সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং তরুণ প্রজন্মকে শিক্ষামুখী হতে উৎসাহিত করে।