1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

আনোয়ারয় এনসিপির যুগ্ম সমন্বয়কারীদের দ্বন্দ্বে উত্তেজনা

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

আনোয়ারায় এনসিপির যুগ্ম সমন্বয়কারীদের দ্বন্দ্বে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটিতে নেতৃত্ব ও পদ-পদবি নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। সম্প্রতি উপজেলা কমিটির গঠন শেষে এক যুগ্ম সমন্বয়কারী অপর এক যুগ্ম সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াকে কেন্দ্র করে দলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্রে উভয় জানা যায়, উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মো. নাঈম উদ্দীন রবিবার (২৬ অক্টোবর) অপর যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তার পদ স্থগিতের ঘোষণা দেন।
নোটিশে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দেলোয়ার হোসেনকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা লিখিতভাবে ৪৮ ঘণ্টার মধ্যে এনসিপির কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের আরিফের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, “আমি ও অন্যদের মতামতের ভিত্তিতে নোটিশটি দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় শৃঙ্খলার প্রতি অনুগত এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিয়েছি।” তবে কেন্দ্রীয় কমিটির কার নির্দেশে নোটিশটি দেওয়া হয়েছে, তা তিনি প্রকাশ করতে রাজি হননি।

অন্যদিকে অভিযুক্ত যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন দাবি করেন, নোটিশটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের আরিফ ভাইয়ের সঙ্গে বৈঠক করেছি। তিনি জানিয়েছেন, আমার নামে ছড়ানো নোটিশটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।”
তিনি আরও বলেন, “দক্ষিণ জেলা কমিটি না থাকায় উপজেলা পর্যায়ে এ ধরনের নোটিশ দেওয়ার এখতিয়ার নেই। কেন্দ্রীয় অনুমোদন ছাড়া এসব সিদ্ধান্ত অবৈধ।”

এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট