1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

ভোলাহাটে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
ভোলাহাটে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
ভোলাহাটে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোলাহাট উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের হলরুমে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ভোলাহাট উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার বুলবুল আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, “দক্ষতা অর্জন ও ভাষা শিক্ষা নিয়ে বিদেশ গেলে আয়ের সুযোগ অনেক বেশি থাকে।” তিনি সবাইকে দালালচক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “দালালের খপ্পরে পড়ে অনেকেই অবৈধ পথে বিদেশ গিয়ে সর্বস্ব হারাচ্ছেন।” পাশাপাশি প্রবাসে অর্জিত অর্থ অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট