1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষি প্রণোদনা নিয়ে মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষি প্রণোদনা ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার (২১ তারিখ) উপজেলা কৃষি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৈয়নপুরা সুইচগেটের দরজাটি নষ্ট হয়ে যাওয়ায় আশপাশের এলাকার কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

সুইচগেটের দরজা অচল থাকায় পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে হলেও যদি সুইচগেটের দরজাটি দ্রুত সংস্কার করা যায়, তাহলে কৃষকরা তাৎক্ষণিকভাবে উপকৃত হবেন। এ সময় কৃষি প্রণোদনা কার্যক্রম, সার ও বীজ বিতরণ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, কৃষকদের বাস্তব সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা জরুরি। তারা কৈয়নপুরা সুইচগেট দ্রুত সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট