
হৈমন্তী দাশ, চট্টগ্রাম।
আজ ২৪ডিসেম্বর, বুধবার গুল সাহারা স্কুল এন্ড কলেজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুল সাহারা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হারুন মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব আবু তাহের, প্রধান শিক্ষক, বাকলিয়া উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. ফরিদুল আলম, সভাপতি, গুল সাহারা স্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম, সভাপতি, জনকল্যাণ মালিক সমিতি এবং জনাব সজল চৌধুরী, প্রেসিডেন্ট সাংস্কৃতিক পরিষদ, গুল সাহারা স্কুল এন্ড কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ইলিয়াস আলী, নাছির উদ্দিন, হুমায়ুন কবীর, মাওলানা ফরিদ উদ্দিন, আনিছ উদ্দিন, হাসান চৌধুরীসহ গুল সাহারা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন স্বপ্না জিমি (বাচিক শিল্পী ও সংগঠক)। অনুষ্ঠানের আহবায়ক জনাব মুহাম্মদ ইমরান খাঁন সদস্য সচিব ও প্রতিষ্ঠান প্রধান, গুল সাহারা স্কুল এন্ড কলেজ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন মঞ্জুরী সাংস্কৃতিক অঙ্গনের সদস্যবৃন্দরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা অতিথিবৃন্দের প্রশংসা কুড়ায়। পরে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও সৃজনশীল শিক্ষার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।