1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ এতিম শিশুর মাঝে শীতের উষ্ণতা পৌঁছে দিল মানবিক উদ্যোগ

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ এতিম শিশুর মাঝে শীতের উষ্ণতা পৌঁছে দিল মানবিক উদ্যোগ

মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ জন এতিম শিশুর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং কদম মোবারক মুসলিম এতিমখানা গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং কদম মোবারক মুসলিম এতিমখানা গভর্নিং কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম, প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠাতা ও দানবীর মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদির নাতি গাজী ইসলামাবাদী, হাফেজ সেলিমসহ এতিমখানার শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শীতের কম্বল পেয়ে এতিম শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট