1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

আনোয়ারায় ১০টি মামলার পলাতক আসামি ট্যাটু সোহেল গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশের বিশেষ অভিযানে ট্যাটু সোহেল গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশের বিশেষ অভিযানে ট্যাটু সোহেল গ্রেপ্তার

সাইফুল ইসলাম,আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাইসহ মোট ১০টি মামলার পলাতক আসামি মোহাম্মদ সোহেল প্রকাশ ট্যাটু সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চাতরী ইউনিয়নের কেয়াঘড় সুইচ গেট নির্মাণ প্রকল্পে কাজ চলাকালে ঠিকাদার ও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। ওই চক্রের অন্যতম সদস্য মোহাম্মদ সোহেল প্রকাশ ট্যাটু সোহেল।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্তরা নির্মাণস্থলে গিয়ে ঠিকাদারের প্রতিনিধির কাছে নগদ ২৫ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মারধর করে।

পরবর্তীতে আবার ঘটনাস্থলে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং কাজ চালু রাখলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ সোহেল প্রকাশ ট্যাটু সোহেল আত্মগোপনে ছিলেন।

সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং আনোয়ারা সার্কেলের তত্ত্বাবধানে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নি.) শিমুল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে গত ১২ জানুয়ারি ২০২৬ রাতে আনোয়ারা থানার ৮ নং চাতরী  ইউনিয়ন নিজ এলাকা থেকে মোহাম্মদ সোহেল প্রকাশ ট্যাটু সোহেল (২৮) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট