1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

ব্রিজের উপর ভেঙ্গে পড়ল ক্রেন নিহত ২২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

আজ ১৪ জানুয়ারী বুধবার, সকালে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে একটি কনস্ট্রাকশন ক্রেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ২৩০ কিমি দূরে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটেছে দুর্ঘটনা। ক্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে যায় যাত্রিবাহী ওই ট্রেন। তাতে আগুনও ধরে যায়। ঘটনায় কমপক্ষে মৃত ২২ এবং আহত ৮০ জন যাত্রী।

তথ্য সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে দেশের উত্তর-পূর্বের উবোন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল ট্রেনটি। থাইল্যান্ডের স্থানীয় পুলিশ জানিয়েছে যে, একটি এলিভেটেড রেল প্রকল্পের কাজ চলছিল রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায়। সে সময়ে আচমকাই লাইনের উপর ভেঙে পড়ে বিশাল কনস্ট্রাকশন ট্রেন। দুর্ঘটনার সময়েই পাশের লাইন দিয়ে যাচ্ছিল যাত্রিবাহী ট্রেনটি। বিশাল ক্রেনের ধাক্কায় সেটি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনে আগুন ধরে যাওয়ায় বিপদ আরও বাড়ে। ট্রেনের উল্টে পড়া বগিগুলির মধ্যে আটকে পড়েন বহু যাত্রী। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। আগুন নিভিয়ে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

থাইল্যান্ড সরকার সূত্রে খবর, বুধবার সকাল ৯:০৫ মিনিটে নাখোন রাতচাসিমার শিখিউতে রেল সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত হওয়া ক্রেনটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে। ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। ৮০ জনেরও বেশি যাত্রী আহত হন, অনেকেই বগিতে আটকা পড়েন। একাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট