1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নতুন ক্লাসে ভর্তি শিক্ষার্থীদের পাশে আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ রাশেদ আহমেদ আনোয়ারায় ৪৮ ঘণ্টায় চোরাইকৃত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ভাসমান চোর গ্রেপ্তার ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না- নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত

গোপালগঞ্জে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি বিক্রির টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন— ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির ছেলে রাসেল মোল্লা ও রানা মোল্লা। ভুক্তভোগী দম্পতির ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল মোল্লা ও মেঝো ছেলে রানা মোল্লা। অভিযোগ অনুযায়ী, জমি বিক্রির টাকা সন্তানদের দিতে অস্বীকৃতি জানানোয় গত রোববার অভিযুক্ত দুই ছেলে তাদের বাবা-মায়ের ওপর হামলা চালায়।

 

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা দিতে না চাইলে আমার ছেলে রাসেল ও রানা আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে আমাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আমরা প্রাণে বেঁচে যাই। ভুক্তভোগী মা আসমা বেগম বলেন, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের ভাত দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জ্যান্ত মাটি চাপা দেওয়ার জন্য। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া অবস্থায় আছে। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী সত্তার মোল্লা কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট