1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে ‘ভোট কিনতে গিয়ে’ জামায়াত নেতা আটক বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রামের আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি গভীর রাতে মাইক্রোবাস থেকে জব্দ হলো ‘স্বতন্ত্র প্রার্থীর’ সাড়ে ১০ লাখ টাকা চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ স্বস্তিকর; জাহিদুল ইসলাম মিঞা আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে

চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ স্বস্তিকর; জাহিদুল ইসলাম মিঞা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করায় জেলার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরো চট্টগ্রাম জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় ১১৫ জন জুডিশিয়াল ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

প্রত্যেক ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে এবং তারা সার্বক্ষণিক টহল ও মুভমেন্টের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে কিছু অর্থ জব্দ করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, এবারের নির্বাচনের লক্ষ্য কেবল ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণায় সীমাবদ্ধ নয়। বরং প্রতিটি ভোটার যেন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন-সেই নিশ্চয়তা প্রদানই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

সীতাকুণ্ড ও রাউজানের মতো গুরুত্বপূর্ণ এলাকাসহ প্রতিটি উপজেলা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এবং কোনো ধরনের উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেলে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ স্বস্তিকর।চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন।

এমবি/প্রবাসী নিউজটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট