1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে ‘ভোট কিনতে গিয়ে’ জামায়াত নেতা আটক বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রামের আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি গভীর রাতে মাইক্রোবাস থেকে জব্দ হলো ‘স্বতন্ত্র প্রার্থীর’ সাড়ে ১০ লাখ টাকা চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ স্বস্তিকর; জাহিদুল ইসলাম মিঞা আনোয়ারার রায়পুরে ধানের শীষের প্রচারণা অফিসে ভাঙচুর, তারেক রহমানের ছবি অপসারণ কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এক হিন্দু যুবক, নতুন নাম মুহাম্মদ আব্দুল্লাহ পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার বুধবার প্রতীক বরাদ্দ,বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু ডিএনসিসির নির্দেশ ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দিতে হবে

চট্টগ্রামের আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত দুটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সিসি ক্যামেরা দেখা না গেলে বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি অবহিত করা হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। এখনও পর্যন্ত তাদের কাছে ফুটেজ আসেনি। ভিডিও পেলে কে বা কারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করা সম্ভব হবে।

তারা জানান, ইতোমধ্যে ক্যামেরা দুটি আবারও প্রতিস্থাপন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আনোয়ারার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ খলিপাড়া ৯ নম্বর ওয়ার্ডের এ ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার  ৪১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭২২ এবং নারী ভোটার ১ হাজার ৭০৯ জন।

এমবি/প্রবাসী নিউজটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট