প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
ভোলাহাট উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা( প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে (০৪ মার্চ) বুধবার সকাল ১১ ঘটিকায় নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসেবাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. মু. মিজানুর রহমান বলেন, ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ভোলাহাটকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি