প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
রামিশা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
রামিশা হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত সকল হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে চট্টগ্রামের ইপিজেড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসির উদ্দিন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাইজিদ, মোঃ জুয়েল, অ্যাডভোকেট নুরুল আমিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ রাকিব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুল এবং বিশেষ অতিথি ফাতেমা বেগম হেনা তানিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সংঘটিত হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে রামিশা হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “রামিশাসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে।” মানববন্ধন শেষে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি