প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 30, 2026 ইং
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাঙ্গুনিয়ায় শ্রদ্ধাঞ্জলি

দোয়া-মোনাজাতে সরওয়ার জামাল নিজাম এমপি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম স্থপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন থেকে চতুর্থ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় মহান এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতির কল্যাণ কামনা করা হয়। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি