প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
জিয়ার আদর্শে শ্রমিকদলের ঐক্যের শপথ, জাবেদ আবছারকে ঘিরে নির্বাচনী বার্তা

জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং শ্রমিকদের অধিকার আদায়ে বিএনপি ও শ্রমিকদলের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন নেতারা। রোববার (১৪ জুন) বিকেল ৫টায় নগরীর নিউ মার্কেটস্থ দোস্ত বিল্ডিং কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (চট্টগ্রাম জেলা) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম।ৎঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবিক সংগঠক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. ইকবাল, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবদুর রশীদ এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা ইউনুছ মিয়া, মো. ইব্রাহিম, মো. আব্দুর রউফ, মো. আব্দুর রশিদ, মো. কামাল হোসেন, মো. আনোয়ার, মো. আবুল বাশার, মো. জামাল গাজী, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ রেজা, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, রোখসানা বেগম, শ্রমিক নেত্রী পারভীন আক্তার, মো. রিয়াজ, মো. রাজু, মো. ইসমাইল, মো. ইউনুস হাওলাদার, মো. আকবর, মো. আলতাফ, মো. শফি, মো. জমির, মো. আলী, এরশাদ উল্লাহ সুমন, শহীদুল ইসলাম রনি, মো. কামাল ফরাজীসহ মহানগর শ্রমিকদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ আজও জাতীয়তাবাদী শক্তির পথচলার মূল প্রেরণা। বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ হবে শ্রমিকবান্ধব বাংলাদেশ। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি ও শ্রমিকদল সবসময় অঙ্গীকারবদ্ধ। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সভায় নেতারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরীর পক্ষে শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবা আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি