প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সৈয়দ মোস্তফা আলম মাসুমের
নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী (চট্টগ্রাম)
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালিত Learning Acceleration in Secondary Education Project (LASEP)-এর আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সৈয়দ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক সদীপ কুমার শীল, সিনিয়র শিক্ষিকা লিপি তালুকদার, হামিদা আক্তার চৌধুরী, শিরু আক্তার, শাপলা বড়ুয়া, পম্পি দাশ, সাদিকা সাবরিন, মুহাম্মদ নুরুল হুদা, ধনী চরণ শীল, মুহাম্মদ আমিনুল ইসলাম, উৎসব সেন গুপ্ত, তন্ময় লোদ, সুমাইয়া আক্তার, জবা শ্রী তালুকদার এবং মুহাম্মদ আজিম উদ্দিন। এ সময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য উপস্থাপন করে। আলোচনা সভা শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি