প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা

আনোয়ারায় ১০০ মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দিলেন শিক্ষা উপকরণ
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম)
আসন্ন এইচএসসি-২০২৬ পরীক্ষাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ১০০ জন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর মাঝে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা এবং শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এডভোকেট নুরুল কবির রানা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দিয়ে এডভোকেট নুরুল কবির রানা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। শিক্ষা খাতে বিনিয়োগই একটি জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট বা প্রয়োজনীয় উপকরণের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে থাকা উচিত নয়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, পরীক্ষার আগে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভালো ফলাফল অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা এডভোকেট নুরুল কবির রানার উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষাবান্ধব কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান। শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে এ সহায়তা তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এডভোকেট নুরুল কবির রানার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের একটি ইতিবাচক উদাহরণ। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি