প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল ড. মো. তারেক ও জান্নাতুন নাঈমের সন্তান তাজওয়ার উল হাসান জাহি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে সাফল্য, উচ্ছ্বসিত পরিবার ও শিক্ষকরা
মো. সাইফুল ইসলাম, (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম কুসুমপুরা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাজওয়ার উল হাসান জাহি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে পরিবার, স্বজন, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জাহি ড. মো. তারেক ও জান্নাতুন নাঈমের জ্যেষ্ঠ সন্তান। তাদের পারিবারিক নিবাস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুদুরা গ্রামে। পরিবারের সদস্যরা জানান, অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা, অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানের ফলেই জাহি এই কৃতিত্ব অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা, সততা ও যোগ্যতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাহির এ সাফল্যে দাদা-দাদুর পাশাপাশি বড় আব্বু, মেজ আব্বু, বড় আম্মু, মেজ আম্মু, চাচা-চাচি, ভাই-বোন, নানা-নানী, মামা-মামী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
দাদা-দাদুর বার্তায় বলা হয়, "মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় নাতি তাজওয়ার উল হাসান জাহি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দোয়া করি, আল্লাহ যেন তাকে সৎ, আদর্শবান, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সে যেন আরও বড় সাফল্য অর্জন করে এবং পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করে, এটাই আমাদের প্রত্যাশা।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, তাজওয়া উল হাসান জাহি একজন মেধাবী, ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পটিয়া উপজেলা এবং নিজ জন্মভূমি আনোয়ারার সুনাম অক্ষুণ্ন রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি