প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
তৈলারদ্বীপে অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড

তৈলারদ্বীপে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড
মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরীঘাট এলাকায় অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো. ইউনুছ (২৬), হযরত আলী (৩৫) ও মো. সাইফুল (২২)-কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও বার্তা দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি