প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
মাদক সেবনের সময় হাতেনাতে ২ জন, আনোয়ারায় ৬০ দিনের কারাদণ্ড

মাদক সেবনের সময় হাতেনাতে ২ জন, আনোয়ারায় ৬০ দিনের কারাদণ্ড
মোঃ সাইফুল ইসলাম: আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার বটতলী নতুন গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে আকতার কবির (৩৬) ও হান্নান (২২) নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত দুজনের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক কারবারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি