প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, আনোয়ারায় মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, আনোয়ারায় মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে একটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানি ইকরামুল (৩৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্য বিক্রি না করা এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি