প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে দায়িত্ব পেলেন ডা. মোহাম্মদ হাশেম

আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে দায়িত্ব পেলেন ডা. মোহাম্মদ হাশেম
নিজস্ব প্রতিবেদক প্রবাসী নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন চিকিৎসক ডা. মোহাম্মদ হাশেম।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি চিকিৎসাসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানবাধিকার সুরক্ষা, স্বাস্থ্যসেবাবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিষয়ে দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশের মহাসচিব, আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সংকটময় সময়ে ডা. মোহাম্মদ হাশেমের মতো চিকিৎসক ও মানবিক ব্যক্তিদের মানবাধিকার কার্যক্রমে সম্পৃক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক। অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় তাঁদের সক্রিয় ভূমিকা সমাজের জন্য কল্যাণকর হতে পারে।”
তিনি আরও বলেন, “আমি আশা করি, ডা. মোহাম্মদ হাশেম তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। মানবাধিকার রক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবাবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি সমাজের কল্যাণে অবদান রাখবেন।”
মোহাম্মদ রফিকুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, ডা. মোহাম্মদ হাশেমের সম্পৃক্ততা সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। চিকিৎসাসেবা ও মানবাধিকার কার্যক্রমের সমন্বয়ে সাধারণ মানুষের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগও তৈরি হবে।
ডা. মোহাম্মদ হাশেমের নতুন দায়িত্বপ্রাপ্তিতে সংশ্লিষ্টরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবাবিষয়ক সচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষের কল্যাণে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি