• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীর স্বামী-স্ত্রী চট্টগ্রামে গ্রেপ্তার, উদ্ধার ২ হাজার ইয়াবা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, স্বামীর বিরুদ্ধে আগেও মাদকের মামলা

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন তিনপুলের মাথা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর বিভাগের স্পেশাল টিম। গ্রেপ্তার দুজনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরে। তাঁদের মধ্যে স্বামী মাইদুল ইসলাম ওরফে মাহিদুল ইসলামের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে তিনপুলের মাথায় গোলাম রসুল মার্কেটের প্রধান ফটকের সামনে সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাইদুল ইসলাম ওরফে মাহিদুল ইসলাম (৪৬) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৩৫)। তাঁরা কর্ণফুলী উপজেলার বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা। নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম ওরফে মাহিদুল ইসলামের বিরুদ্ধে এর আগে চন্দনাইশ থানায় ২০২০ সালের ১৩ মার্চ এবং সিএমপির কর্ণফুলী থানায় ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছিল। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।