• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

খাতুনগঞ্জে চোরাই পোশাক উদ্ধার, গ্রেপ্তার ২


FavIcon
Momi Bhattacharjee
নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

নগরের অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. আরিফ হোসেন (৩০) এবং মো. রুবেল (৩৫)। তারা উভয়েই কুমিল্লা জেলার বাসিন্দা হলেও খাতুনগঞ্জের লোহারপুল সংলগ্ন এলাকায় থাকতেন।

 

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রঙের ১২টি থ্রি-পিস, তিনটি লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি প্রায় দুই ফুট লম্বা কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার সিয়ান্দর ওরফে আরিফের বিরুদ্ধে কোতোয়ালী ও বাকলিয়া থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে রুবেলের বিরুদ্ধেও কোতোয়ালী থানায় মাদক ও চুরির কয়েকটি মামলা রয়েছে।

তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।