খালে বর্জ্য ও বিষাক্ত গ্যাস, আনোয়ারায় বনফুল এগ্রোকে ৫০ হাজার টাকা জরিমানা
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
খালে বর্জ্য ও বিষাক্ত গ্যাস ফেলায় ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ সাইফুল ইসলাম: আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় খালে কারখানা ও গরুর বর্জ্য ফেলার অভিযোগে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনের পাইপলাইন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি থেকে কারখানা ও গরুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পাশের খালে ফেলা হচ্ছিল। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে
আপনার মতামত লিখুন :