• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

জয়কালী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-কেক উৎপাদন, জরিমানা ১০ হাজার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-কেক উৎপাদন, আনোয়ারায় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি খাদ্যপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসের স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।