• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

দক্ষতা ও নেতৃত্ব বিকাশে চট্টগ্রামে BIMASC–Pan Solution প্রশিক্ষণ আয়োজন


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম 
চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম (BIMASC) ও প্যান সলিউশন (Pan Solution)–এর যৌথ আয়োজনে “এমপাওয়ারিং স্কিলস ফর এ ব্রাইটার ফিউচার” শীর্ষক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) নগরীর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BKTTC)–এ এ কর্মসূচির আয়োজন করা হয়। সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং কৌশলগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচি দুটি গুরুত্বপূর্ণ সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশন “কাস্টমার সার্ভিস এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ মাস্টারি” পরিচালনা করেন হেলথকেয়ার ও সার্ভিস সেক্টরের জ্যেষ্ঠ পেশাজীবী মো. আব্দুল জলিল খান। তিনি গ্রাহকসেবার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন কৌশল তুলে ধরেন। দ্বিতীয় সেশন “সাস্টেইনেবল এনার্জি, কার্বন রিডাকশন এবং গ্রিন বিজনেস স্ট্রাটেজি” পরিচালনা করেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU)–এর ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত। তিনি টেকসই জ্বালানি ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে BIMASC–এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক গুঞ্জন দেব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ উদ্দিন। এছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী এবং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। সমাপনী বক্তব্যে BIMASC সভাপতি সাইদুর রহমান মিন্টু বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভ্যালু অ্যাডিশন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।