দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্রের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্রের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় আয়োজিত বিক্ষোভ মিছিলটি আনোয়ারা টানেল মোড় থেকে শুরু হয়ে চৌমুহনী বাজারে গিয়ে শেষ হয়। এতে আনোয়ারা উপজেলা ছাত্রদল, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল এবং উপজেলার ১১ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। আয়োজকদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য জিয়াউর রহমান জিয়া, শাহরিয়ার ইকবাল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা আরমান হোসেন, সিহাব, এরশাদ শিকদার, সিয়াম, রহিম, এরশাদ, ওসমান, করিম, হুমায়ুন, মুন্না, ফয়েজ, শাহেদ, দিদার, জসিম, সালমান ও হৃদয় জিয়াসহ অনেকে।
এ ছাড়া আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি সামিন ইজাজ জিহান, শেখ আবদুল্লাহ, নিজাম উদ্দিন এবং শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আপনার মতামত লিখুন :