আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক
প্রবাসী নিউজ ডেস্ক:
আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা প্রেস ক্লাব। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক যৌথ শোকবার্তায় আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরীসহ ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর আনোয়ারা উপজেলার বৈরাগে পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :