জাতিসত্তা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত নিয়ে ড. আসিফ মিজানের বক্তব্য
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
আলোচনায় নতুন বাংলাদেশ ভাবনা
ঢাকা, বিশেষ প্রতিনিধি:
জাতিসত্তা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, রাষ্ট্রচিন্তক ও রাজনীতি বিশ্লেষক প্রফেসর ড. আসিফ মিজান। সম্প্রতি ‘বাংলাদেশি কালচারাল সোসাইটি’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বাস্তবতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্যে ড. আসিফ মিজান বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি জাতিসত্তা, সংস্কৃতি ও রাষ্ট্রভাবনার প্রশ্নেও নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। দেশের সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের বিষয়গুলোকে আরও গভীরভাবে মূল্যায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, রাষ্ট্রচিন্তা, জাতীয় পরিচয় ও সংস্কৃতি বিষয়ে ড. আসিফ মিজানের বিশ্লেষণধর্মী বক্তব্য দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। উল্লেখ্য, প্রফেসর ড. আসিফ মিজান বর্তমানে সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালনকারী বাংলাদেশি শিক্ষাবিদ হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশেষ পরিচিতি অর্জন করেছেন। প্রবাসে অবস্থান করলেও দেশের সংস্কৃতি, রাষ্ট্রচিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিয়ে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্বের সঙ্গে উঠে আসে। অনুষ্ঠিতে বক্তারা মনে করেন, পরিবর্তিত বৈশ্বিক ও জাতীয় বাস্তবতায় সংস্কৃতি, জাতীয় পরিচয় ও রাষ্ট্রচিন্তা নিয়ে এমন আলোচনা নতুন প্রজন্মের সামনে ভাবনার নতুন দুয়ার উন্মোচন করতে পারে।
আপনার মতামত লিখুন :