• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মরণে আবেগঘন দোয়া মাহফিল


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

দক্ষিণ জেলা খালেদা জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে গভীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আবুল বশর সিআইপি, যুগ্ম আহ্বায়ক ব্যাংকার শ্যামল কান্তি বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রদীপ ধর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাছান চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আলমগীর বাবুল, মোঃ সোলায়মান, ব্যাংকার আবুল হাশেম মিন্টু, জাহেদুল ইসলাম, টিটু বড়ুয়া, ব্যাংকার ফরহাদ হোসেন ও রুহুল আমিন। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনে অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি ছিলেন স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশের অন্যতম নির্মাতা এবং জাতীয় ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানের শেষপর্বে এক আবেগঘন পরিবেশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উল্লাহ। এসময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।