• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় বসতঘরে পুলিশের অভিযান, ৫১ পিস ইয়াবা ও ১২ হাজার টাকা উদ্ধার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

আটক নারী ডাকাত সরদার মোহাম্মদ আলীর স্ত্রী, মাদক মামলায় আদালতে

মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে একটি বসতঘর থেকে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি ডাকাত সরদার মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজীগাঁও ২ নম্বর ওয়ার্ডের টুনা গাজীর বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জুয়েল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় মনোয়ারা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক মনোয়ারা বেগম উত্তর হাজীগাঁও এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। আনোয়ারা থানা পুলিশ বলছে, মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।