• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা সৈকত দত্ত গ্রেফতার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

আনোয়ারায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা সৈকত দত্ত গ্রেফতার
 নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সক্রিয় রাখার অভিযোগে সৈকত দত্ত (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের ছেলে। তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সৈকত দত্ত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় তার বিরুদ্ধে স্থানীয়ভাবে দলীয় কার্যক্রম সক্রিয় করার পাশাপাশি প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর অভিযোগও পাওয়া যায়। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।