• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

ক্লাস সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে ক্যান্সার শিশুদের ঈদ উপহার বিতরণ


FavIcon
Momi Bhattacharjee
নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ছবির ক্যাপশন:

শিশুতোষ ক্যান্সার সেবা সংগঠন চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাস) এর উদ্যোগে রবিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার শিশুদের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বর্তমানে হাসপাতালের শিশু হেমাটো-অনকোলজি ওয়ার্ডে ২২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার এই দুর্ভাগ্যপীড়িত শিশুদের পরিবার সবাই অস্বচ্ছল ও অর্থনৈতিকভাবে দুরবস্থায় আছে, যার ফলে তারা যথাযথ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।

ক্লাস সংস্থা তাদের সীমিত সক্ষমতার মধ্যে গত প্রায় ২৫ বছর ধরে ক্যান্সার শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এর অংশ হিসেবে, রবিবারের এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয় এবং প্রতি পরিবারের জন্য কিছু নগদ অর্থ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে ক্লাসের চেয়ারম‍্যান ওসমান গনি মনসুর, ফিনান্স ডাইরেক্টর শফিকুল আলম খান, পরিচালক ডা. রওনক জাহান এবং সুপার আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।