• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

যেভাবে এইবার ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা


FavIcon
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
ছবির ক্যাপশন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। কেউ যদি ১৮ মার্চ (বুধবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

এদিকে ঈদের পর ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) রয়েছে। ফলে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি যোগ করলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাওয়া যাবে।