আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, রাতে দায়িত্ব পালন শেষে তাঁরা ট্রাফিক পুলিশ বক্স থেকে চলে যান। ফজরের সময় সেখানে ফিরে এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং ভেতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে যায়। ঘটনার পর থেকে তাঁরা সেখানে বসে দায়িত্ব পালন করতে পারছেন না। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট আটজনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :