• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

দুই দফা মিছিলের পর ফের প্রস্তুতি, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৩০ জন গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩০ আগস্ট) ভোর ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার লাবিবা ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শোলকাটা লাবিবা ক্লাবে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবর পেয়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে গত ১৫ ও ২৭ আগস্ট আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের দুটি পৃথক ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় আনোয়ারা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রথম মামলায় ৪৪ জন এবং দ্বিতীয় মামলায় ৭৫ জনকে আসামি করা হয়। দুই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “রোববার ভোর ৭টার দিকে লাবিবা ক্লাব থেকে মিছিলের প্রস্তুতির সময় ডিবি পুলিশের একটি দল ৩০ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারদের মধ্যে অনেকের বয়স ১২ থেকে ১৪-১৫ বছরের মধ্যে। আমরা সবকিছু যাচাই-বাছাই করছি। পাশাপাশি আইনগত প্রক্রিয়া ও মামলার প্রস্তুতি চলছে। পুলিশের এই অভিযানের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের কীভাবে এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।