পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায়
পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে এবং করিম আহমেদ চৌধুরী বাড়ি ইসলামী ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় সদস্যদের আইডি কার্ড বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রায় ৮০০ মানুষের সমাগম ঘটে। আয়োজনে অংশ নেওয়া সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ শিহাব, মোহাম্মদ মাসুদ চৌধুরী সুমন, মোহাম্মদ কাইয়ুম উদ্দিন, আজাদ চৌধুরী, মোহাম্মদ এনাম ও মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
এ সময় ক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন রাফি, সহ-সভাপতি মোহাম্মদ শওকত, মোহাম্মদ শরীফ, আব্দুল হাসনাত ও মোহাম্মদ রবিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজবাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু বড়ুয়া, মোহাম্মদ আব্দুল্লাহ,আসিফ, মোহাম্মদ ফাহিম ও সায়ন উপস্থিত ছিলেন। নারী সদস্যদের মধ্যে ঝিনুক, ইসরাত জাহান বকুল ও আবিদা সিদ্দিকাসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, রক্তের সংকট মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। একজন সুস্থ ও সক্ষম ব্যক্তি নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলে জরুরি সময়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মানুষকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য ও রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :