চেক মামলায় ওয়ারেন্ট: পুলিশের চোখ ফাঁকি দিতে পুকুরে ঝাঁপ, গ্রেফতার যুবলীগ নেতা
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
চেক মামলায় ওয়ারেন্ট: পুলিশের চোখ ফাঁকি দিতে পুকুরে ঝাঁপ, গ্রেফতার যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চেক সংক্রান্ত একটি মামলায় যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতে দায়ের করা একটি চেক সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন হায়দার পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি তিনি। কিছুক্ষণ চেষ্টার পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারের পরপরই এ বিষয়ে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট সূত্র জানায়, চেক সংক্রান্ত মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম বলেন, “চেক সংক্রান্ত একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা ওয়ারেন্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :