• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

স্পিকারের নেতৃত্বে আইপিইউ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরলেন সরওয়ার জামাল নিজাম এমপি


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

স্পিকারের নেতৃত্বে আইপিইউ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরলেন সরওয়ার জামাল নিজাম এমপি

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। রোববার (১১ অক্টোবর) তিনি দেশে প্রত্যাবর্তন করেন। তাঁর একান্ত সহকারী সচিব আকতার নবী চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এমপির নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেন সরওয়ার জামাল নিজাম। আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি সংসদীয় কূটনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মেলনে অংশগ্রহণ শেষে সংসদ সদস্যের দেশে প্রত্যাবর্তনে তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এ সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান দেশের সংসদীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি আনোয়ারা–কর্ণফুলীর উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁদের প্রত্যাশা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জাতীয় পর্যায়ের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবেন।