• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

মাদকের বিরুদ্ধে অভিযানের জেরে মেম্বারের বিরুদ্ধে মামলার অভিযোগ


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

নিরপেক্ষ তদন্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম: প্রবাসী নিউজ 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার জেরে ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা মামলাটি প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল। তার এসব কার্যক্রমে মাদক কারবারিদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে যারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন, তাদের বিরুদ্ধে যদি এভাবে মামলা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ মাদক নির্মূলে এগিয়ে আসতে সাহস পাবে না। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নির্দোষ ব্যক্তিকে হয়রানি থেকে রক্ষা করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন মো. ইসমাইল, মো. ইদ্রিস, আবদুল কাদের, আবদুল করিম, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম লিটন, নুর মিয়া, জসিম কন্ডাকটর, নাজিম শাহ, মো. ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, মাদকবিরোধী অবস্থানের কারণে কোনো জনপ্রতিনিধি বা সামাজিক কর্মী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত মামলাটি পুনঃতদন্ত, অভিযোগের নিরপেক্ষ যাচাই এবং আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।