• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কীট দেবেন জেলা প্রশাসক


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কীট দেবেন জেলা প্রশাসক

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কীট হস্তান্তর করবেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় আনোয়ারায় সংক্ষিপ্ত সফরে আসার কথা রয়েছে জেলা প্রশাসকের। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন শুক্রবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসক প্রথমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কীট হস্তান্তর করবেন। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও।